বাণিজ্য
প্রাইম ব্যাংক–কেনসো, ইউজেন ঢাকা ও ইউজেন ওয়াটারফ্রন্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি কেনসো, ইউজেন ঢাকা এবং ইউজেন ওয়াটারফ্রন্টের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে ব্যাংকের ‘নীরা’ ও ‘প্রায়োরিটি’ গ্রাহকেরা বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।
গুলশান অ্যাভিনিউয়ের প্রাইম ভিউ-এ আয়োজিত এক অনুষ্ঠানে উভয় পক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের নীরা ও প্রায়োরিটি গ্রাহকেরা কেনসো, ইউজেন ঢাকা এবং ইউজেন ওয়াটারফ্রন্টের বিভিন্ন সেবা গ্রহণে বিশেষ সুবিধা পাবেন, যা তাদের লাইফস্টাইল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।
চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি-এর এসইভিপি ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শায়লা আবেদীন এবং কেনসো, ইউজেন ঢাকা ও ইউজেন ওয়াটারফ্রন্টের ম্যানেজিং পার্টনার আমিনাহ আলভী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি-এর হেড অব প্রায়োরিটি ব্যাংকিং (ভারপ্রাপ্ত) নাহরিন কাইয়ুম, উইমেন ব্যাংকিং নীরা’র বিজনেস ডেভেলপমেন্ট ও প্রোপোজিশন ম্যানেজার ফাতেমা আক্তার নাজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।








