জাতীয়

হাসনাতের প্রতিদ্বন্দ্বীর আপিল খারিজ, ভোটে অংশ নিতে পারবেন না মঞ্জুরুল আহসান

ডেস্ক

শেয়ারঃ

হাসনাতের প্রতিদ্বন্দ্বীর আপিল খারিজ, ভোটে অংশ নিতে পারবেন না মঞ্জুরুল আহসান- খবরের থাম্বনেইল ফটো

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা ফেরত চেয়ে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি।


প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ রবিবার এই আদেশ দেন।


কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে লিভ টু আপিল করেছিলেন। এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।


মঞ্জুরুল আহসান প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল করে ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। শুনানি নিয়ে ২১ জানুয়ারি হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে আদেশ দেন।


হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান আপিল বিভাগে আবেদন করেন। ২৬ জানুয়ারি আপিল বিভাগ শুনানি ২৮ জানুয়ারি (বুধবার) পর্যন্ত মুলতবি করেন। এর মধ্যে হাইকোর্টের আদেশের প্রত্যায়িত অনুলিপি পেয়ে তিনি নিয়মিত লিভ টু আপিল করেন।


সম্পর্কিত খবর