বাণিজ্য

খুলনা চেম্বারের নির্বাচন ২২ আগস্ট, তফসিল ঘোষণা

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

খুলনা চেম্বারের নির্বাচন ২২ আগস্ট, তফসিল ঘোষণা- খবরের থাম্বনেইল ফটো

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।


আগামী ২২ আগস্ট (শনিবার) খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৭ ও ১৮ ধারা এবং বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫-এর বিধি ২০ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচনের জন্য খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর ভোটারদের নির্বাচন বোর্ড কর্তৃক আহ্বান জানানো হয়েছে।


সংস্থাটির নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড খুলনার পরিচালক (উপসচিব) মো. শাহীনুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার এসব তথ্য জানানো হয়।


ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ জুন বিকেল ৫টায় প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ। ১ থেকে ৩ জুলাই ভোটার তালিকার ওপর আপিল বোর্ডের নিকট আপত্তি দাখিল ও ভোটার তালিকার আপিল নিষ্পত্তি ৬ জুলাই।


চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৭ জুলাই, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল ৮ থেকে ১৪ জুলাই ও মনোনয়নপত্র বাছাই ১৫ জুলাই বেলা ১১টায়।


বৈধ মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ২১ জুলাই, মনোনয়নপত্র বাতিল সম্পর্কে আপিল বোর্ডের নিকট আপত্তি দাখিল ২২ থেকে ২৪ জুলাই ও আপিল নিষ্পত্তি ২৭ জুলাই।


একইদিনে বৈধ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ৩০ জুলাই বিকেল ৪টা পর্যন্ত, একই সঙ্গে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ।


ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২২ আগস্ট সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ২৩–২৫ আগস্ট নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে আপিল বোর্ডে আপত্তি দাখিল এবং ২৭ আগস্টের মধ্যে তা নিষ্পত্তি করা হবে।


তফসিল অনুযায়ী, ২৮টি পদের মধ্যে একজন সভাপতি, একজন ঊর্ধ্বতন সহ-সভাপতি, দুইজন সহ-সভাপতি, ১৫ জন সাধারণ সদস্য শ্রেণির পরিচালক, ৬ জন সহযোগী সদস্য শ্রেণির পরিচালক এবং ৩ জন বাণিজ্যিক দলের পরিচালক নির্বাচিত হবেন।


সম্পর্কিত খবর