জাতীয়

অবৈধ চাকরিচ্যুতির প্রতিবাদে জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান কর্মসূচি

ডেস্ক

শেয়ারঃ

অবৈধ চাকরিচ্যুতির প্রতিবাদে জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান কর্মসূচি- খবরের থাম্বনেইল ফটো

দৈনিক জনকণ্ঠের প্রায় ৩০ বছরের পুরোনো সাংবাদকর্মীদের ‘মবকারী’ আখ্যা দিয়ে গণহারে অবৈধভাবে চাকরিচ্যুত করার প্রতিবাদে প্রতিষ্ঠানটির কর্মীরা রোববার জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।


জানা গেছে, শনিবার হঠাৎ করেই প্রতিষ্ঠানটির মানবসম্পদ (এইচআর) বিভাগ সংশ্লিষ্টদের ঠিকানা ও ইমেইলে চাকরি অবসানসংক্রান্ত চিঠি (টার্মিনেশন লেটার) পাঠায়। চিঠির সঙ্গে সংযুক্তপত্র গ্রহণের অনুরোধও জানানো হয়।


এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক ও কর্মচারীরা বলেন, ৩০ বছরেরও বেশি সময় ধরে কর্মরত বহু সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। অন্তত ৭০ জনকে চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।


তাদের অভিযোগ, সার্ভিস বেনিফিট না দিয়েই অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে।


তারা আরও বলেন, পূর্বঘোষণা বা কোনো ধরনের আলোচনা ছাড়াই এভাবে চাকরিচ্যুতির সিদ্ধান্ত অন্যায় ও অমানবিক।


এর আগে পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর থেকেই অফিস খোলা নিয়ে টালবাহানা শুরু হয় বলেও অভিযোগ করেন তারা।


চাকরি পুনর্বহাল এবং অবৈধ চাকরিচ্যুতির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে তারা জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।


সম্পর্কিত খবর