জাতীয়

সৈয়দপুর রুটে এয়ার অ্যাস্ট্রার ভাড়া কমলো, টিকিট ৩ হাজার ৩৫০ টাকা

ডেস্ক

শেয়ারঃ

সৈয়দপুর রুটে এয়ার অ্যাস্ট্রার ভাড়া কমলো, টিকিট ৩ হাজার ৩৫০ টাকা- খবরের থাম্বনেইল ফটো

ঢাকা-সৈয়দপুর ও সৈয়দপুর-ঢাকা রুটে বিশেষ ভাড়া ঘোষণা করেছে বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা। নির্ধারিত সময়ে এই রুটে যাত্রীরা সর্বনিম্ন ৩ হাজার ৩৫০ টাকায় ভ্রমণের সুযোগ পাবেন।


মঙ্গলবার (২৬ মে) এয়ার অ্যাস্ট্রা জানায়, ১৯ মে থেকে ২৯ মে পর্যন্ত সৈয়দপুর-ঢাকা রুটে এবং ২৯ মে থেকে ৬ জুন পর্যন্ত ঢাকা-সৈয়দপুর রুটে এ বিশেষ ভাড়া প্রযোজ্য হবে।

তবে আসনসংখ্যা সীমিত থাকায় অফারটি নির্দিষ্ট শর্তসাপেক্ষে পাওয়া যাবে।


বর্তমানে ঢাকা-সৈয়দপুর রুটে দৈনিক তিনটি ফ্লাইট পরিচালনা করছে এয়ার অ্যাস্ট্রা।


যাত্রীরা এয়ারলাইন্সটির ওয়েবসাইট অথবা অনুমোদিত বিক্রয় চ্যানেলের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।


সম্পর্কিত খবর