জাতীয়
মে মাসে কারাগারে ৭ বন্দির মৃত্যু, পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের

Ai Generated Picture
গত মে দেশের বিভিন্ন কারাগারে অন্তত ৭ বন্দির মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন ছিলেন সাজাপ্রাপ্ত কয়েদি এবং ৩ জন হাজতি। মানবাধিকার সংগঠন Human Rights Support Society (HRSS)-এর মে ২০২৬ মাসের মানবাধিকার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কয়েকটি মৃত্যুর ঘটনায় স্বজনরা কারা হেফাজতে নির্যাতনের অভিযোগ তুলেছেন, যা কারাগারের পরিবেশ ও বন্দিদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
বিশেষ করে ১৯ মে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার আসামি ও কারাবন্দি দেবাশীষ চৌধুরীর মৃত্যুর ঘটনায় তার পরিবার দাবি করেছে, কারাগারের ভেতরে নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে। যদিও কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। এছাড়া ২৫ মে সাতক্ষীরা জেলা কারাগারে বন্দি অবস্থায় সাবেক পাবলিক প্রসিকিউটর ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল লতিফের মৃত্যুর ঘটনাও আলোচনায় আসে।







