জাতীয়

শফিকুর রহমানের কড়া বার্তা: মা–বোনের অপমান ও যুবকের বেকার ভাতা বরদাশত হবে না

ডেস্ক

শেয়ারঃ

শফিকুর রহমানের কড়া বার্তা: মা–বোনের অপমান ও যুবকের বেকার ভাতা বরদাশত হবে না- খবরের থাম্বনেইল ফটো

জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান বলেছেন, দেশজুড়ে মা–বোনদের অপমানের ঘটনা ঘটছে এবং তিনি এর প্রতি প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, “এ ধরনের অপমান ও মিথ্যাচার প্রতিহত করতে হবে। যারা পেছনে লুকিয়ে অনাস্থা ছড়ায়, তারা কখনও জনগণের সামনে দাঁড়াতে পারবে না।”


আজ সোমবার দুপুরে কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, ডাকসুর জিএস মোহাম্মদ ফরহাদ, কক্সবাজার ও উখিয়া-টেকনাফ আসনের প্রার্থী নুর আহমদ আনোয়ারী এবং অন্যান্য দলীয় প্রার্থীরা।


শফিকুর রহমান বলেন, “জুলাই যোদ্ধারা কখনও বেকার ভাতা চায়নি। তারা চেয়েছে, নিজের যোগ্যতা অনুযায়ী মর্যাদাপূর্ণ কাজ হাতে পাবে। আমরা যুবসমাজকে বেকার ভাতা দিয়ে অপমান করব না, তাদের হাতকে শক্তিশালী করে দেশ গড়ার দায়িত্ব দিব।”


তিনি দেশের দুর্নীতি ও রাজনৈতিক বিভাজন প্রসঙ্গেও মন্তব্য করেন, “দুর্নীতিবাজদের শুধু টুঁটি ধরে রাখলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে না। পুরনো রাজনীতি ও ফ্যাসিবাদকে আমরা সমর্থন করি না। জনগণ এখন তাদের প্রতিহত করছে।”


শফিকুর রহমান কক্সবাজারের পর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পদুয়া এ সি এম উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। সেখানে এলডিপির সভাপতি অলি আহমদ, জামায়াতের নায়েবে আমির শামসুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের প্রার্থী শাহজাহান চৌধুরী সহ বিভিন্ন দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


তিনি জানান, চট্টগ্রামে আজ পাঁচটি জনসভায় অংশ নেওয়া হবে। এ সময় তিনি মহেশখালী ও জেলা সদরে আয়োজিত দুটি জনসভায় বক্তব্য দেন। পরে বিকেলে সীতাকুণ্ড হাইস্কুল মাঠ এবং চট্টগ্রাম নগরের বন্দর স্কুল ও কলেজ মাঠে জনসভায় অংশগ্রহণ করবেন।


সম্পর্কিত খবর