জাতীয়
ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা বাড়ল

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়েছে সরকার। এখন থেকে প্রতি মাসে নবম গ্রেডের বেসিক পরিমাণ ভাতা পাবেন ইন্টার্নরা।
আজ সোমবার রাতে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যসচিব।
গত রবিবার (৭ জুন) থেকে ভাতা বাড়ানো, এফসিপিএস প্রশিক্ষণবিষয়ক সিদ্ধান্ত প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করে আসছিল ইন্টার্ন চিকিৎসকরা। এদিন সকাল ৮টা থেকে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে এ কর্মসূচি শুরু হয়। একই দাবিতে বেলা ১১টার পর ক্লাস বর্জন করেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
তার আগে শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ইন্টার্ন চিকিৎসক, প্রশিক্ষণার্থী চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা সমাবেশ করেন। সেখান থেকে প্রশাসনকে প্রথমে ৪৮ ঘণ্টা এবং পরে আরও ২৪ ঘণ্টা সময় বেধে দিয়েছিল মেডিকেল শিক্ষার্থীরা।






