জাতীয়

চাঁদাবাজদের সঙ্গে থেকে আমি জাহান্নামে যেতে রাজি নই: এলডিপি চেয়ারম্যান অলি আহমদ

ডেস্ক

শেয়ারঃ

চাঁদাবাজদের সঙ্গে থেকে আমি জাহান্নামে যেতে রাজি নই: এলডিপি চেয়ারম্যান অলি আহমদ- খবরের থাম্বনেইল ফটো

এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বিএনপি এখন আর জিয়াউর রহমান বা খালেদা জিয়ার দল নয়; এটি ভাড়াটে, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের দল হয়ে দাঁড়িয়েছে।


সোমবার দুপুরে লোহাগাড়ার পদুয়ায় ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি বলেন, “একটি ব্রিজ পড়ে থাকলেও সেখান থেকেও চাঁদা তুলতে তারা পিছপা হয় না। বেগম জিয়ার অসুস্থতার পর দলটি আবার চাঁদাবাজিতে জড়িয়েছে। চাঁদাবাজদের সঙ্গে থেকে আমি জাহান্নামে যেতে রাজি নই।”


অলি আহমদ আরও দাবি করেন, বিএনপি এখন বিদেশি প্রভাবের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। তিনি বলেন, “এরশাদকে একসময় একটি চেইন লাগানো হয়েছিল, তার ভাই জিএম কাদেরকে দুটি। আর এখন যারা আমাদের বিরুদ্ধে নির্বাচন করছে, তারা ভারতে তিনটি চেইনে বাঁধা। বিএনপিও এখন ভারতের চেইনে বাঁধা।”


তিনি জনগণকে সতর্ক করে বলেন, “জাতি যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আমরা যুদ্ধ করেছি এই দেশের স্বাধীনতা রক্ষা করতে। এখন একটি দল দালালি করছে, অন্যের ইচ্ছায় চলছে। নিজেদের সিদ্ধান্তে কিছুই করতে পারে না।”


জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর