তথ্যপ্রযুক্তি

ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে বিভ্রাট: কী ঘটেছিল সেই এক ঘণ্টায়?

ডেস্ক

শেয়ারঃ

ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে বিভ্রাট: কী ঘটেছিল সেই এক ঘণ্টায়?- খবরের থাম্বনেইল ফটো

গতকাল ১২ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামসহ মেটার অধিকাংশ প্ল্যাটফর্মে বড় ধরনের বিভ্রাট দেখা দেয়। প্রায় এক ঘণ্টাব্যাপী এই বিভ্রাটের ফলে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা অ্যাপ চালু করা, লগইন করা এবং স্বাভাবিকভাবে সেবা ব্যবহারে সমস্যার মুখে পড়েন।


যুক্তরাষ্ট্রভিত্তিক প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, গতকাল রাত ৭টা ২১ মিনিটের পর থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা নিয়ে অভিযোগ বাড়তে থাকে। প্রাপ্ত তথ্যানুযায়ী মোট অভিযোগের ৫৬ শতাংশই ছিল অ্যাপ-সংক্রান্ত। ২৬ শতাংশ ব্যবহারকারী লগইন সমস্যার কথা জানিয়েছেন। ১১ শতাংশ ব্যবহারকারী ওয়েবসাইট ব্যবহারে বাধার মুখে পড়েছেন।


এই বিভ্রাটের ফলে যুক্তরাষ্ট্র, কানাডা, রোমানিয়া, মিয়ানমার, মধ্যপ্রাচ্য ও ফিলিপিন্সসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা সেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।


বিভ্রাটের প্রায় এক ঘণ্টা পর সেবা পুনরায় স্বাভাবিক হলেও, ঠিক কী কারণে এমন কারিগরি জটিলতা সৃষ্টি হয়েছিল, সে বিষয়ে মূল প্রতিষ্ঠান মেটা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।


অনেকে মেটার সাম্প্রতিক প্ল্যাটফর্ম বা অ্যালগরিদম পরিবর্তনের কথা বললেও, এর সাথে বিভ্রাটের কোনো প্রমাণ পাওয়া যায়নি। মেটা সাধারণত অতীতের এ ধরনের প্রযুক্তিগত ত্রুটির জন্য তাদের নিজস্ব অবকাঠামোগত সমস্যাকে দায়ী করে থাকে।


সংবাদমাধ্যম ইউনিলেইডের প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে হাজার হাজার ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে না পেরে বিড়ম্বনায় পড়েছিলেন।


সম্পর্কিত খবর