বাণিজ্য

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৬৩ বিলিয়ন ডলার

ডেস্ক

শেয়ারঃ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৬৩ বিলিয়ন ডলার- খবরের থাম্বনেইল ফটো

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ দশমিক ৬৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ১ দশমিক ০০০৫ বিলিয়ন ডলারের বাজেট সহায়তা ঋণ পাওয়ার ফলে এই রিজার্ভ বৃদ্ধি পেয়েছে।


রোববার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।


কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) গণনা পদ্ধতি অনুযায়ী, দেশের রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ০৮ বিলিয়ন মার্কিন ডলার।


সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রিজার্ভের এই অবস্থান চলমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দেশের বহিঃখাতের স্থিতিশীলতা প্রতিফলন করে।


সম্পর্কিত খবর