বাণিজ্য

আকিজবশির গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ খোরশেদ আলম

ডেস্ক

শেয়ারঃ

আকিজবশির গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ খোরশেদ আলম- খবরের থাম্বনেইল ফটো

আকিজবশির গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ খোরশেদ আলম। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ২০১৯ সালের জুন মাসে মোহাম্মদ খোরশেদ আলম আকিজবশির গ্রুপে বিক্রয় ও বিপণন পরিচালক (সিরামিক) হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনকালে তিনি প্রতিষ্ঠানটির উৎপাদন ব্যবস্থাপনা, সরবরাহ চেইন, পরিচালন কাঠামো এবং বিক্রয়-বিপণন কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখেন।


দীর্ঘ পেশাগত জীবনে তিনি নোভারটিস, রবি, লাফার্জ, এয়ারটেল, রকেট এবং ডিবিএল সিরামিকসসহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।


শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মোহাম্মদ খোরশেদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি মার্কেটিংয়ে এমবিএ সম্পন্ন করেন।


ডিএমডি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি আকিজবশির গ্রুপের বিল্ডিং ম্যাটেরিয়াল ডিভিশনকে শতকোটি ডলারের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।


সম্পর্কিত খবর