বাণিজ্য

মিরপুরে যাত্রা শুরু করল ‘ইউনিমার্ট মেট্রো’

ডেস্ক

শেয়ারঃ

মিরপুরে যাত্রা শুরু করল ‘ইউনিমার্ট মেট্রো’- খবরের থাম্বনেইল ফটো

রাজধানীর মিরপুর-১১ এলাকায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় সুপারশপ ইউনিমার্টের নতুন আউটলেট ‘ইউনিমার্ট মেট্রো’। নতুন এই আউটলেটের উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য চালু করা হয়েছে বিশেষ অফার ও মূল্যছাড়।


ইউনিমার্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যস্ত শহুরে জীবনযাপনের কথা মাথায় রেখে সাজানো এই মধ্যম আকারের ‘মেট্রো’ ফরম্যাটের আউটলেটে ক্রেতারা পাবেন নিত্যপ্রয়োজনীয় মুদি পণ্য, তাজা শাকসবজি ও ফলমূল, গৃহস্থালি সামগ্রী এবং গৃহসজ্জার পণ্য। আধুনিক ও সময়সাশ্রয়ী পরিবেশে কেনাকাটা আরও সুবিধাজনক হবে।


নতুন আউটলেটের সঙ্গে ক্রেতাদের সম্পৃক্ত করতে ইন স্টোর সারপ্রাইজ, আকর্ষণীয় প্রচারণা এবং ইন্টারঅ্যাকটিভ এক্সপেরিয়েন্স জোনও চালু করা হয়েছে। এগুলো দৈনন্দিন কেনাকাটাকে করবে আরও প্রাণবন্ত ও মনোরম।


ইউনিমার্টের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন আউটলেট চালুর মাধ্যমে রাজধানীর নাগরিকদের সঙ্গে সংযোগ আরও দৃঢ় হবে এবং মানসম্মত পণ্য, সেবা ও গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা সম্ভব হবে। প্রতিষ্ঠানটি লক্ষ্য রাখছে সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক রিটেইল সেবা পৌঁছে দেওয়ার।


সম্পর্কিত খবর