বিনোদন

‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল মারা গেছেন

ডেস্ক

শেয়ারঃ

‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল মারা গেছেন- খবরের থাম্বনেইল ফটো

‘জুরাসিক পার্ক’ চলচ্চিত্রের তারকা স্যাম নিল ৭৮ বছর বয়সে সোমবার সিডনির একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।


তার পরিবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।


বিবৃতিতে তার মৃত্যু ‘আকস্মিক ও অপ্রত্যাশিত’ বলে উল্লেখ করা হয়েছে। সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


বিবৃতিতে বলা হয়, ‘স্যাম পরিবারের সদস্যদের ঘিরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সারা জীবনের মতোই তিনি মর্যাদার সঙ্গে বিদায় নেন।’


নিউজিল্যান্ডের এই অভিনেতা ১৯৯৩ সালের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘জুরাসিক পার্ক’-এ ড. অ্যালান গ্রান্ট চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান।


২০২৩ সালে প্রকাশিত স্মৃতিকথায় তিনি জানান, তৃতীয় পর্যায়ের নন-হজকিন লিম্ফোমায় আক্রান্ত হয়ে তিনি ‘সম্ভবত মৃত্যুর মুখোমুখি’ হন।


তবে চলতি বছর তিনি ঘোষণা দেন, রোগপ্রতিরোধ ব্যবস্থায় জিনগত পরিবর্তন আনা এক ধরণের চিকিৎসার মাধ্যমে তিনি ক্যান্সারমুক্ত হয়েছেন।


তার পরিবারের বিবৃতিতে বলা হয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত নিল ‘ক্যান্সারমুক্তই ছিলেন।’


বিবৃতিতে আরও বলা হয়, ‘তার মৃত্যু আকস্মিক ও অপ্রত্যাশিত ছিল।’


পরিবার জানায়, মৃত্যুর সময় তিনি সিডনির সেন্ট ভিনসেন্টস প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।


স্যাম নিলের অভিনয়জীবন শুরু হয় ১৯৭০-এর দশকে। টেলিভিশন ও চলচ্চিত্রে তিনি অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন। উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘পিকি ব্লাইন্ডার্স’, ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’ ও ‘দ্য পিয়ানো’।


অভিনয়ের বাইরে তিনি নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের মনোরম সেন্ট্রাল ওটাগো অঞ্চলে আঙুরের বাগানও পরিচালনা করতেন।


সম্পর্কিত খবর