ক্যাম্পাস

পবিপ্রবি ফিশারিজ টেকনোলজি বিভাগের গবেষণাগার উদ্বোধন

পবিপ্রবি প্রতিনিধি

শেয়ারঃ

পবিপ্রবি ফিশারিজ টেকনোলজি বিভাগের গবেষণাগার উদ্বোধন- খবরের থাম্বনেইল ফটো

পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ফিশারিজ টেকনোলজি বিভাগের শিক্ষা, গবেষণা ও ব্যবহারিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে একটি বিদ্যমান গবেষণাগারের সংস্কার ও আধুনিকায়ন এবং একটি নতুন আধুনিক গবেষণাগারের উদ্বোধন করা হয়েছে।


রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের অভ্যন্তরে অবস্থিত পূর্বের ‘Seafood Processing, Quality and Safety Laboratory’-এর সংস্কার ও আধুনিকায়নকৃত অংশ এবং খামার ভবনে নবনির্মিত ‘Advanced Analytical Laboratory’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।


প্রধান অতিথি হিসেবে গবেষণাগার দুটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন HEAT-ATF Sub-project (PIN-13571)-এর সাব-প্রজেক্ট ম্যানেজার (SPM) ও ফিশারিজ টেকনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মিজানুর রহমান।


অনুষ্ঠানের শুরুতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান Seafood Processing, Quality and Safety Laboratory-এর সংস্কার ও আধুনিকায়নকৃত অংশের উদ্বোধন করেন। পরে তিনি খামার ভবনে অবস্থিত Advanced Analytical Laboratory পরিদর্শন করেন। সেখানে নামফলক উন্মোচন ও ফিতা কাটার মাধ্যমে ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ল্যাব ও প্রকল্পের ওয়েবসাইটও উদ্বোধন করা হয়।


উদ্বোধন শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ ল্যাবের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এ সময় প্রফেসর ড. মো. মিজানুর রহমান ল্যাবে স্থাপিত আধুনিক যন্ত্রপাতির কার্যক্রম, ব্যবহারিক গুরুত্ব এবং ভবিষ্যৎ গবেষণার সম্ভাবনা সম্পর্কে অতিথিদের অবহিত করেন। পাশাপাশি প্রতিটি যন্ত্রের মাধ্যমে কী ধরনের নমুনা প্রস্তুত, বিশ্লেষণ ও গবেষণা করা যাবে, সে বিষয়েও তিনি বিস্তারিত তুলে ধরেন।


Advanced Analytical Laboratory-এ গবেষণা ও নমুনা বিশ্লেষণের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ আধুনিক যন্ত্রপাতি ও সহায়ক সরঞ্জাম রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো Fluorescence Fingerprinting Instrument এবং Fourier Transform Infrared (FTIR) Spectroscopy। এছাড়াও ল্যাবটিতে আরও প্রায় ১৫ ধরনের আধুনিক ইন্সট্রুমেন্ট রয়েছে।


ল্যাবটির অন্যতম প্রধান গবেষণার লক্ষ্য হলো Fluorescence Fingerprint coupled with Chemometrics প্রযুক্তির মাধ্যমে সামুদ্রিক খাদ্য ও মৎস্যজাত পণ্যের গুণমান ও নিরাপত্তা বিশ্লেষণের জন্য দ্রুত, আধুনিক ও non-invasive পদ্ধতি উন্নয়ন করা।


এই প্রযুক্তির মাধ্যমে মাছ ও অন্যান্য সামুদ্রিক খাদ্যপণ্যের freshness, quality, chemical changes, authenticity এবং বিভিন্ন quality ও safety indicator দ্রুত মূল্যায়ন করা সম্ভব হবে। এতে fluorescence signal ও chemometric modelling ব্যবহার করে খাদ্যপণ্যের বিভিন্ন বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হবে।


বর্তমানে প্রচলিত পদ্ধতিতে সামুদ্রিক খাদ্য ও অন্যান্য জলজ খাদ্যপণ্যের গুণগত মান নির্ণয় এবং মাইক্রোপ্লাস্টিক শনাক্তকরণ তুলনামূলকভাবে সময়সাপেক্ষ, শ্রমনির্ভর ও জটিল। বিশেষ করে মাইক্রোপ্লাস্টিক শনাক্তকরণের ক্ষেত্রে নমুনা প্রস্তুতসহ বিভিন্ন ধাপ সম্পন্ন করতে এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।


অন্যদিকে, ফিঙ্গারপ্রিন্টিংভিত্তিক আধুনিক বিশ্লেষণাত্মক প্রযুক্তি ব্যবহার করে অল্প সময়ের মধ্যে নমুনার রাসায়নিক ও ভৌত বৈশিষ্ট্য বিশ্লেষণ করা সম্ভব। এ প্রযুক্তির মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের মধ্যে মাইক্রোপ্লাস্টিক শনাক্তকরণের সম্ভাবনা রয়েছে, যা প্রচলিত পদ্ধতির তুলনায় দ্রুত ও কার্যকর বিশ্লেষণের সুযোগ সৃষ্টি করবে।


এ ছাড়া বিভিন্ন ধরনের adulterant বা ভেজাল শনাক্তকরণের ক্ষেত্রেও ফিঙ্গারপ্রিন্টিং প্রযুক্তি কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে। তুলনামূলকভাবে সহজ নমুনা প্রস্তুতির মাধ্যমে খাদ্যপণ্যে উপস্থিত অনাকাঙ্ক্ষিত উপাদান বা ভেজাল শনাক্ত করার সুযোগ থাকায় খাদ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করতেও এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


▌সম্পর্কিত খবর