ক্যাম্পাস

যবিপ্রবির ফিজিক্স ক্লাবের নেতৃত্বে রুবেল ও স্বপ্নিল

যবিপ্রবি প্রতিনিধি

শেয়ারঃ

যবিপ্রবির ফিজিক্স ক্লাবের নেতৃত্বে রুবেল ও স্বপ্নিল- খবরের থাম্বনেইল ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিক্স ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রুবেল সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইসতিয়াক আহমেদ স্বপ্নিল।


মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) পদার্থবিজ্ঞান বিভাগের ৫৩৯ নম্বর কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উক্ত বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ ফারুক হোসেন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাষক শাহাদাত জামান ও প্রভাষক আবদুল্লাহ আল রোমান দুখু।


ফিজিক্স ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. মোঃ মাসুম বিল্লাহ।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ হাসান, তানজিব উল আলম, রাফিউ চৌধুরী, সোয়াত হাসনাত সৌরভ ও পার্থ কুমার মন্ডল। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহিম আহমেদ।


ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফজলে রাব্বি, মোঃ মিনহাজ রহমান, মোঃ সোহাগ হোসাইন, মোঃ রাব্বুল মারুফ ও তানজিলুর রহমান খান।


এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মোঃ আসিফুজ্জামান, আহমেদ ইমরান, নাদিম সাহিম, মোঃ মাজহারুল ইসলাম ও ফুহাদ হাসান।


উল্লেখ্য, উক্ত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।


▌সম্পর্কিত খবর