ক্যাম্পাস
গণিত অলিম্পিয়াড: যবিপ্রবির সেরা মেধা যাবে জাতীয় মঞ্চে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) গণিত ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে "যবিপ্রবি গণিত অলিম্পিয়াড ২০২৬"। বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় গণিতের বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা যাচাই করা হবে।
আগামী, ১১ অক্টোবর (রবিবার) বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় আগ্রহী শিক্ষার্থীদের ৫০ টাকা নিবন্ধন ফি জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে ।
গণিত ক্লাব কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় ভালো ফল করা শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা প্রতিযোগীরা পরবর্তী সময়ে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
জাতীয় পর্যায়ের এই অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব আগামী ৬ নভেম্বর (শুক্রবার) দেশের আটটি অঞ্চলে অনুষ্ঠিত হবে। এর মধ্যে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, খুলনা, রাজশাহী, রংপুর ও সিলেট অঞ্চলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরবর্তী পর্যায়ে (শুক্রবার )৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে গনিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডঃ মোঃ হাফিজ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের গাণিতিক দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধি এবং গণিতের প্রতি আগ্রহ তৈরি করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। প্রাথমিকভাবে আমাদের বিভাগের একটি শ্রেণিকক্ষে অলিম্পিয়াড আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে শিক্ষার্থীদের অংশগ্রহণের সংখ্যা বেশি হলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে প্রতিযোগিতাটি আয়োজন করা হবে।
এখানে গণিতের বিভিন্ন শাখা ও বিষয় থেকে প্রশ্ন করা হবে, যাতে শিক্ষার্থীরা তাদের জ্ঞান, যুক্তিবোধ ও সমস্যা সমাধানের দক্ষতা যাচাই করার সুযোগ পায়। আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতি আহ্বান জানাব আপনারা সবাই এই আয়োজনে অংশগ্রহণ করুন






