ক্যাম্পাস

সিকৃবির নতুন উপাচার্য অধ্যাপক শফি উল্লাহ মজুমদার

সিকৃবি প্রতিনিধি

শেয়ারঃ

সিকৃবির নতুন উপাচার্য অধ্যাপক শফি উল্লাহ মজুমদার- খবরের থাম্বনেইল ফটো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার।


সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদারকে চার বছরের জন্য সিকৃবির ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দিয়েছেন।


নিয়োগের শর্ত হিসেবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভাইস-চ্যান্সেলর হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি ও বিধি অনুযায়ী দায়িত্ব ও ক্ষমতা প্রয়োগ করবেন। এছাড়া রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।


▌সম্পর্কিত খবর