জাতীয়

গণভোটের গণরায় বাস্তবায়ন ও ৭ দফা দাবিতে লংমার্চ: মেহেরপুরে প্রস্তুতি সভা

মেহেরপুর প্রতিনিধি

শেয়ারঃ

গণভোটের গণরায় বাস্তবায়ন ও ৭ দফা দাবিতে লংমার্চ: মেহেরপুরে প্রস্তুতি সভা- খবরের থাম্বনেইল ফটো

গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারসহ সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠেয় ঢাকা-খুলনা লংমার্চ সফল করার লক্ষ্যে মেহেরপুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় আয়োজিত এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. তাজউদ্দীন খান।


সভায় বক্তারা বলেন, জনগণের ম্যান্ডেট ও গণভোটের রায়কে কার্যকর করতে এবং গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের এই লংমার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের রাজনীতিতে জনগণের প্রকৃত আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।


তাই আগামী ৩১ অক্টোবরের লংমার্চ কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।


অনুষ্ঠিত প্রস্তুতি সভায় ১১ দলীয় ঐক্যের স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


▌সম্পর্কিত খবর