আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়াজনিত বায়ুদূষণে সেপ্টেম্বরে ৩,৫৬০ জনের প্রাণহানি

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়াজনিত বায়ুদূষণে সেপ্টেম্বরে ৩,৫৬০ জনের প্রাণহানি- খবরের থাম্বনেইল ফটো

ইন্দোনেশিয়াজুড়ে কয়েক মাস ধরে চলা দাবানলের ধোঁয়া থেকে সৃষ্ট বায়ুদূষণে শুধু সেপ্টেম্বর মাসেই ৩ হাজার ৫৬০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নতুন এক বৈজ্ঞানিক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।


খবর বার্তা সংস্থা এএফপি’র।


হেলসিংকিভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (সিআরইএ) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, একই মাসে দেশটির প্রায় ৫ কোটি ৭৮ লাখ মানুষ অস্বাস্থ্যকর থেকে বিপজ্জনক মাত্রার বায়ু শ্বাস-প্রশ্বাসের সঙ্গে গ্রহণ করেছেন।


▌সম্পর্কিত খবর