আন্তর্জাতিক

ইথিওপিয়ায় ড্রোন হামলায় শিশুসহ নিহত ১৪

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ইথিওপিয়ায় ড্রোন হামলায় শিশুসহ নিহত ১৪- খবরের থাম্বনেইল ফটো

ইথিওপিয়ার আমহারা অঞ্চলে বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয়শিবিরে বৃহস্পতিবার একাধিক ড্রোন হামলায় শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ২৫০ মাইল উত্তর-পূর্বে এ হামলার ঘটনা ঘটে। তিনজন প্রত্যক্ষদর্শী শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।


খবর বার্তা সংস্থা এএফপি’র।


ইয়াসিন (ছদ্মনাম) নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘পরপর চারটি ড্রোন হামলা চালানো হয়। বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরে আমরা ১৪ জনকে দাফন করেছি। চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে।’


নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি আরও জানান, হামলায় নিহতদের মধ্যে অন্তঃসত্ত্বা নারী ও শিশুরাও রয়েছে।


▌সম্পর্কিত খবর