জাতীয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি

ডেস্ক

শেয়ারঃ

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি- খবরের থাম্বনেইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশের জন্য শান্তি ও স্থিতিশীলতা সবচেয়ে জরুরি। এছাড়া তিনি দেশের বিনিয়োগ পরিবেশ, বৈদেশিক সহযোগিতা ও বিভিন্ন চুক্তি কার্যকর করার গুরুত্বও উল্লেখ করেছেন।


রাত পোহালেই শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। আগামী পাঁচ বছরের জন্য নির্ধারিত হবে কে যাচ্ছে সরকারে। এ নির্বাচনে এককভাবে জিতবে বিএনপি। জার্মান সংবাদমাধ্যম ডয়েচ ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন দলটির চেয়ারম্যানন তারেক রহমান। প্রশ্ন তোলেন, সবাই সরকারে চলে গেলে বিরোধীর ভূমিকায় কে থাকবে?


সাক্ষাৎকারে উঠে আসে ভারতের সাথে সম্পর্কোন্নয়নের বিষয়টিও। তারেক রহমান বলেন, কোনো দেশ যদি চুক্তিতে বাংলাদেশের স্বার্থকে খর্ব করে তাহলে তাদের সাথে দূরত্ব হবেই।


এবারের বড় ভোটব্যাংক তরুণরা। তাদের নিয়ে আলাদা কোনো পরিকল্পনা আছে কি না- জানতে চাইলে বলেন, সমগ্র দেশবাসীকে নিয়ে কার্যকর পরিকল্পনা আছে তার।


নারী নিরাপত্তা নিয়েও কথা বলেন তারেক রহমান। বলেন, নারী নিরাপত্তা নিয়ে মায়ের মতোই পরিকল্পনা আছে বলে জানান।


সাক্ষাৎকারে গুম-খুন, দুর্নীতি-ঋণখেলাপি প্রসঙ্গও উঠে আসে। বলেন, সবকিছু নিয়েই পরিকল্পনা আছে তাদের।


সম্পর্কিত খবর