জাতীয়

শঙ্কামুক্ত পরিবেশে উৎসবমুখর ভোট চাই: হাসনাত আবদুল্লাহ

ডেস্ক

শেয়ারঃ

শঙ্কামুক্ত পরিবেশে উৎসবমুখর ভোট চাই: হাসনাত আবদুল্লাহ- খবরের থাম্বনেইল ফটো

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, তারা শঙ্কামুক্ত পরিবেশে ভোটগ্রহণ প্রত্যাশা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সময় যত গড়াবে ততই তারা বিজয়ের দ্বারপ্রান্তের দিকে এগিয়ে যাবেন।


বৃহস্পতিবার সকাল ৮টায় দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


হাসনাত আবদুল্লাহ জানান, সকাল পর্যন্ত কোনো ভোটকেন্দ্রে টেকনিক্যাল বা প্রক্রিয়াগত জটিলতার খবর তার কাছে আসেনি। তিনি বলেন, “আমরা চাই ভোট একটি উৎসবমুখর পরিবেশে হোক। ভোট কোনো ভয়ের বিষয় নয়; এটি নাগরিকের অধিকার। মানুষ তার পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দেবে—এটাই প্রত্যাশা।”


তিনি দেবিদ্বারের ভোটারদের উদ্দেশে বলেন, “যাকে ইচ্ছা তাকে ভোট দিন। ভোটের কারণে যেন ব্যক্তিগত সম্পর্ক নষ্ট না হয়, সেটিই আমরা চাই।”


ভোটকেন্দ্রে প্রবেশের আগে তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। পরে নির্ধারিত কক্ষে ব্যালট পেপার সংগ্রহ করে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।


সম্পর্কিত খবর