জাতীয়

কেন্দ্র ত্যাগ না করলে মিল্টনের সমর্থকদের গ্রেফতারের হুঁশিয়ারি দিলেন সেনাসদস্যরা

ডেস্ক

শেয়ারঃ

কেন্দ্র ত্যাগ না করলে মিল্টনের সমর্থকদের গ্রেফতারের হুঁশিয়ারি দিলেন সেনাসদস্যরা- খবরের থাম্বনেইল ফটো

রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ভোটকেন্দ্রে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনকে কেন্দ্র ত্যাগের নির্দেশ দিয়ে গ্রেফতারের হুঁশিয়ারি দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, প্রার্থী মিল্টন দলীয় নেতাকর্মীদের নিয়ে কেন্দ্র পরিদর্শনে গেলে সেখানে দায়িত্বরত সেনাসদস্যরা তাকে থামান। এ সময় সেনাসদস্যরা কঠোরভাবে নির্দেশ দেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্র এলাকা ত্যাগ না করলে সংশ্লিষ্টদের গ্রেফতার করা হবে।


পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শফিকুল ইসলাম মিল্টন সেনাসদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ভোটের পরিবেশ পর্যবেক্ষণ ও কেন্দ্রের পরিস্থিতি দেখতেই তিনি সেখানে গিয়েছিলেন। আলোচনার পর সেনাবাহিনী তাকে পাঁচজন সহকর্মীসহ কেন্দ্রের ভেতরে প্রবেশের অনুমতি দেয়। অন্য নেতাকর্মীদের বাইরে অবস্থান করতে বলা হয়।


ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। ভোটগ্রহণ চলাকালে প্রার্থীদের কেন্দ্র পরিদর্শনের অধিকার, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে। তবে সার্বিকভাবে কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা গেছে।


সম্পর্কিত খবর