জাতীয়
তারেকের প্রজাপতি কত ভোট পেলো?

ঢাকা-১২ আসনে প্রজাপতি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে উল্লেখযোগ্য ভোট না পেয়ে আলোচনায় এসেছেন আমজনতা দল–এর সদস্য সচিব মো. তারেক রহমান। তিনি পেয়েছেন মাত্র ১ হাজার ৪৪ ভোট, যা ওই আসনে বাতিল হওয়া ২ হাজার ৪৪৪ ভোটের চেয়েও কম।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। ঘোষিত ফলাফলে দেখা যায়, ঢাকা-১২ আসনে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ২৬৮টি, যা মোট ভোটারের ৩৭ দশমিক ৪২ শতাংশ।
ফলাফলে বিপুল ব্যবধানে এগিয়ে থেকে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইফুল আলম। তিনি পেয়েছেন ৫৩ হাজার ৭৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি–এর প্রার্থী (কোদাল প্রতীক) পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট। এছাড়া ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অর্জন করেছেন ২৯ হাজার ৮৬৯ ভোট।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৩২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৩৪৯ এবং নারী ভোটার ১ লাখ ৫৮ হাজার ৯৬৮ জন।
নির্বাচনের ফলাফল থেকে স্পষ্ট হয়েছে যে, সাধারণ ভোটাররা তাদের রায় সুস্পষ্টভাবে ব্যালটের মাধ্যমে প্রকাশ করেছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে।








