জাতীয়

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কবে?

ডেস্ক

শেয়ারঃ

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কবে?- খবরের থাম্বনেইল ফটো

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ২৯৬ জন এমপির শপথ অনুষ্ঠিত হয়েছে। এরপরই শুরু হবে সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি।


বাংলাদেশের সংবিধানের পঞ্চম ভাগের প্রথম পরিচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে, সরকারি বিজ্ঞপ্তি দিয়ে সংসদ অধিবেশন ডাকবেন রাষ্ট্রপতি। সংসদ ডাকলে প্রথম বৈঠক কখন ও কোথায় হবে সেটাও তিনিই ঠিক করেন। তবে তিনি নিজের ইচ্ছায় করেন না, প্রধানমন্ত্রী লিখিতভাবে যা পরামর্শ দেবেন, সে অনুযায়ী করতে হয়।


কতদিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে সেক্ষেত্রে অবশ্য সময় বেধে দেয়া আছে সংবিধানেই। ৭২ ধারার ২ নম্বর উপধারায় বলা আছে, জাতীয় নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে নতুন সংসদের বৈঠক ডাকতেই হবে।


ত্রয়োদশ নির্বাচনের সরকারি ফলাফল ঘোষণা হয় ১৪ ফেব্রুয়ারি। সে হিসেবে ১৬ মার্চের মধ্যে সংসদের প্রথম বৈঠক হতেই হবে।


এদিকে চাঁদ দেখা সাপেক্ষে রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার থেকে। ফলে রোজার মধ্যেই সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে।

জাতীয় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। দেশের ইতিহাসে প্রথমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হয়েছে নতুন সরকারের শপথ।


একই সঙ্গে তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও আলাদা শপথ নেয়ার কথা রয়েছে। নির্বাচিতদের দুটি শপথের বিষয়ে প্রস্তুতিও নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়। সব মিলিয়ে কাল সংসদ ও এর দক্ষিণ প্লাজায় মোট তিনটি আলাদা শপথ অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত খবর