জাতীয়

জুলাই শহীদদের পরিবারের খোঁজ নিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার

ডেস্ক

শেয়ারঃ

জুলাই শহীদদের পরিবারের খোঁজ নিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার- খবরের থাম্বনেইল ফটো

জুলাই গণঅভ্যুত্থানে নিহত দুই শহীদের পরিবারের খোঁজখবর নিতে পৃথকভাবে তাদের বাসায় যান বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আব্দুল জব্বার।


চিটাগাং রোডের হিরাঝিল এলাকায় পুলিশের ছোড়া গুলিতে শহীদ মোঃ রাজু আহমেদের পরিবার ও তার দুই সন্তান রায়হান এবং আবুবকরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং সার্বিক খোঁজখবর নেন।


অন্যদিকে, জুলাই গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে নিজ বাসার জানালার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন সুমাইয়া। তার রেখে যাওয়া ছোট্ট কন্যা সোহাইবা মাত্র ২ বছর ১০ মাস বয়সেই মাতৃহারা হয়। পাইনাদি নতুন মহল্লার দোয়েল চত্বর এলাকায় সুমাইয়ার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন মহানগরী আমীর। তিনি তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং শিশুকন্যা সোহাইবার প্রতি বিশেষ স্নেহ প্রকাশ করেন।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা জামায়াতের আমির কফিল আহমেদ, থানা সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম রনি, ১ নম্বর ওয়ার্ড পশ্চিমের সভাপতি ডা. আব্দুল করিমসহ স্থানীয় নেতারা।


এসময় মহানগরীর আমির মাওলানা আব্দুল জব্বার শহীদ পরিবারের পাশে সবসময় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং যেকোনো প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


সম্পর্কিত খবর