আন্তর্জাতিক

নেতানিয়াহুকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি আইআরজিসির

ডেস্ক

শেয়ারঃ

নেতানিয়াহুকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি আইআরজিসির- খবরের থাম্বনেইল ফটো

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে ইসরাইলি বিমানবাহিনীর প্রধানের সদরদপ্তরেও হামলার কথা বলা হয়েছে।


সোমবার (২ মার্চ) আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, ‘ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয়’ এবং ইসরাইলি বিমানবাহিনীর কমান্ড কাঠামোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।


আইআরজিসি দাবি করেছে, হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।


এদিকে ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বাধীনভাবে হামলার দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।


সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এ ধরনের দাবি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।


সম্পর্কিত খবর