আন্তর্জাতিক

জায়নবাদ মানবতার শত্রু: পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

ডেস্ক

শেয়ারঃ

জায়নবাদ মানবতার শত্রু: পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ- খবরের থাম্বনেইল ফটো

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জায়নবাদকে ‘মানবতার শত্রু’ আখ্যা দিয়ে বলেছেন, মুসলিম বিশ্বের অস্থিতিশীলতার পেছনে এই মতাদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।


পোস্টে খাজা আসিফ দাবি করেন, ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ইসলামী বিশ্বের ওপর যত সংঘাত ও যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, সেগুলোর সঙ্গে জায়নবাদী মতাদর্শের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে। তাঁর ভাষায়, জায়নবাদ শুধু মুসলিম বিশ্বের জন্য নয়, বৈশ্বিক মানবতার জন্যও হুমকি।


ইরান ইস্যুতে তিনি বলেন, একটি সম্ভাব্য চুক্তিতে পৌঁছাতে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত ছিল। কিন্তু সে সুযোগ না দিয়ে তেহরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ পরিস্থিতিকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক বলেও মন্তব্য করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।


খাজা আসিফ আরও সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপ পাকিস্তানের নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠতে পারে। বিদেশি হুমকির মুখে দেশের পারমাণবিক সক্ষমতাকে ‘রক্ষাকবচ’ হিসেবে উল্লেখ করেন তিনি।


তবে তাঁর এসব বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


সম্পর্কিত খবর