আন্তর্জাতিক

কাতারে মোসাদের কার্যক্রমের তথ্য নেই: দোহার দাবি

ডেস্ক

শেয়ারঃ

কাতারে মোসাদের কার্যক্রমের তথ্য নেই: দোহার দাবি- খবরের থাম্বনেইল ফটো

নিজেদের ভূখণ্ডে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের কোনো কার্যক্রম সম্পর্কে অবগত নয় বলে দাবি করেছে কাতার। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা জানান।


এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, কাতারে মোসাদ পরিচালিত কোনো তৎপরতার বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। এ ধরনের অভিযোগের সত্যতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।


সম্প্রতি মার্কিন সম্প্রচারক টাকার কার্লসন দাবি করেন, কাতার ও সৌদি আরব মোসাদের সঙ্গে সম্পৃক্ত কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁর ওই মন্তব্যের পরই দোহার পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হলো।


তবে এ বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা–এর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।


সম্পর্কিত খবর