আন্তর্জাতিক

‘শয়তানের বিরুদ্ধে লড়ছে ইরান’: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

ডেস্ক

শেয়ারঃ

‘শয়তানের বিরুদ্ধে লড়ছে ইরান’: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র- খবরের থাম্বনেইল ফটো

আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরান জানিয়েছে, তারা বর্তমানে ‘শয়তানের বিরুদ্ধে লড়াই’ করছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কূটনৈতিক উদ্যোগ ভেস্তে যাওয়ার পর সরকার এখন প্রতিরক্ষা জোরদারে মনোনিবেশ করেছে।


এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যারা কূটনৈতিক পথ অনুসরণের কথা বললেও শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপ নিয়েছে, তারা ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে।

প্রতিবেশী দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলার অভিযোগ এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির বিষয়ে তিনি দাবি করেন, তেহরান মানবিক নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর ভাষ্য, ইরান ইচ্ছাকৃতভাবে কোনো সংঘাত ছড়াতে চায় না।


বাঘাই অভিযোগ করেন, ‘জায়নবাদী সরকার’ যুদ্ধের পরিধি বাড়ানো, ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং অন্য দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে। আরব দেশগুলোর প্রতি তিনি সতর্ক প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানান।


এ সময় তিনি যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে আখ্যায়িত করে বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানই একমাত্র শক্তি, যারা এই শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।


আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা–এর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।


সম্পর্কিত খবর