আন্তর্জাতিক
আরব দেশগুলোর মধ্য যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: রাশিয়ার অভিযোগ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে এবং আরব দেশগুলোরকেও এই যুদ্ধে টানতে চাইছে বলে অভিযোগ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কৌশলের কারণই চলমান সংঘাত ও উত্তেজনা হ্রাসের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না বলেও জানায় মস্কো।
বৃহস্পতিবার এক বিবৃতিতে রুশ মন্ত্রণালয় বলেছে, ‘তারা (যুক্তরাষ্ট্র-ইসরায়েল) ইচ্ছাকৃতভাবে কিছু আরব দেশের লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলায় ইরানকে উস্কে দিয়েছে, যার ফলে মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে, যার জন্য রাশিয়ান পক্ষ গভীরভাবে উদ্বিগ্ন। এটা করে, তারা নিজেদের স্বার্থে আরবদের যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে।’








