আন্তর্জাতিক

৬ মাস তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা আছে ইরানের: আইআরজিসি

ডেস্ক

শেয়ারঃ

৬ মাস তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা আছে ইরানের: আইআরজিসি- খবরের থাম্বনেইল ফটো

ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান পরিস্থিতিতেও অন্তত ছয় মাস তীব্র যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাইনি এ দাবি করেছেন।


ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশটির সামরিক বাহিনী প্রয়োজনীয় সামরিক সক্ষমতা ও প্রস্তুতি ধরে রেখেছে এবং বর্তমান গতিতে অন্তত ছয় মাস তীব্র সংঘাত চালিয়ে যাওয়ার মতো শক্তি তাদের রয়েছে।


এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আজেন্সি ফ্রান্স-প্রেস (এএফপি)–এর প্রতিবেদনে বলা হয়েছে, নাইনির এ মন্তব্য সাম্প্রতিক সময়ে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে স্পষ্টভাবে সাংঘর্ষিক। মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান অত্যন্ত সফল হয়েছে।


চলতি সপ্তাহে ট্রাম্প বলেন, “আমরা এ যুদ্ধে বড় ব্যবধানে জিতব। আমরা তাদের পুরো ‘শয়তানি সাম্রাজ্য’ গুঁড়িয়ে দিয়েছি।”


উল্লেখ্য, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস ইরানের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী প্রতিষ্ঠান। সামরিক ও গোয়েন্দা কার্যক্রমের পাশাপাশি দেশটির রাজনীতি, শিক্ষা ও অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রেও সংস্থাটির ব্যাপক প্রভাব রয়েছে।


সম্পর্কিত খবর