আন্তর্জাতিক

ইসরাইলে পর পর ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ডেস্ক

শেয়ারঃ

ইসরাইলে পর পর ক্ষেপণাস্ত্র হামলা ইরানের- খবরের থাম্বনেইল ফটো

ইসরাইলজুড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। ইসরাইল জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের চেষ্টা করছে তারা।


ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ‘কিছুক্ষণ আগে’ তেহরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করেছে। পাশাপাশি হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে তাদের প্রতিরক্ষামূলক ব্যবস্থা।


রোববার সকালে ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড সংশ্লিষ্ট এলাকার মোবাইল ফোনে একটি সতর্কতামূলক নির্দেশনা পাঠিয়েছে। টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে, জনসাধারণকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে এবং নির্দেশাবলী অনুসরণ করতে বলা হয়েছে। কারণ জীবন বাঁচাতে এটি প্রয়োজন।


এদিকে, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতিতে কমপক্ষে ছয় মাস তীব্র যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম বলে দাবি করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাইনি। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে।


সম্পর্কিত খবর