আন্তর্জাতিক

বাহরাইনের তেল শোধনাগারে ড্রোন হামলা

ডেস্ক

শেয়ারঃ

বাহরাইনের তেল শোধনাগারে ড্রোন হামলা- খবরের থাম্বনেইল ফটো

বাহরাইনের প্রধান তেল শোধনাগারে হামলার ঘটনা ঘটেছে। হামলার পর শোধনাগার এলাকা থেকে আকাশে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।


সোমবার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। হামলার শিকার প্রতিষ্ঠানটি হলো বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানি, যা দেশটির প্রধান তেল শোধনাগার এবং জ্বালানি খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান।


প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে ইরানের ড্রোন হামলায় তেল শোধনাগারে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে এবং এতে কয়েকজন আহত হয়েছেন। পরে শোধনাগার এলাকা থেকে আকাশে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়।


হামলার পর কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এ কারণে তারা চুক্তি অনুযায়ী তেল সরবরাহের বাধ্যবাধকতা পূরণ করতে পারছে না।


সম্পর্কিত খবর