আন্তর্জাতিক

প্রথমবার বিদেশে ‘ডার্ক ঈগল’ মোতায়েন করল যুক্তরাষ্ট্র

ডেস্ক

শেয়ারঃ

প্রথমবার বিদেশে ‘ডার্ক ঈগল’ মোতায়েন করল যুক্তরাষ্ট্র- খবরের থাম্বনেইল ফটো

প্রথমবারের মতো অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘ডার্ক ঈগল’ বিদেশের মাটিতে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।


মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে অনুষ্ঠিত একটি বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নিতে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানো হয়েছে।


‘ডার্ক ঈগল’ নামে পরিচিত এই হাইপারসনিক অস্ত্র শব্দের গতির পাঁচ গুণেরও বেশি গতিতে উড়তে সক্ষম। এটি প্রায় ১ হাজার ৭২৫ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।


এই ক্ষেপণাস্ত্রের বিশেষ বৈশিষ্ট্য হলো, মাঝ আকাশে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে শত্রুর রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে একে শনাক্ত বা প্রতিহত করা অত্যন্ত কঠিন।


মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দ্রুত উন্নত অস্ত্র মোতায়েনের সক্ষমতা প্রদর্শনের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বার্তাও দিয়েছে।


সম্পর্কিত খবর