সারাদেশ

বিবিসি বাংলার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি মাহদী হাসানের

ডেস্ক

শেয়ারঃ

বিবিসি বাংলার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি মাহদী হাসানের- খবরের থাম্বনেইল ফটো

বিবিসি বাংলার বিরুদ্ধে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।


মঙ্গলবার (১০ মার্চ) তার পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এসএম শাহরিয়ার কবির বিবিসি বাংলাকে এ নোটিশ পাঠান। নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট প্রতিবেদন প্রত্যাহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে।


লিগ্যাল নোটিশটি বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বিবিসি বাংলার প্রধান সম্পাদক মীর সাব্বিরের কাছে পাঠানো হয়েছে।


মঙ্গলবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে মাহদী হাসান বলেন, বিবিসি বাংলা তার বিরুদ্ধে যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে ‘অন্যায় ও মানহানিকর’ তথ্য উপস্থাপন করা হয়েছে। এসব অভিযোগের প্রতিবাদ জানিয়ে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিতে তিনি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।


মাহদী জানান, গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিবিসি বাংলা তার বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে তার কাছে প্রায় ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি থাকার বিষয়সহ বিভিন্ন তথ্য উল্লেখ করা হয়, যা তিনি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।


তার অভিযোগ, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই প্রকাশিত ওই প্রতিবেদন তার ব্যক্তি ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। এ কারণে তিনি বিবিসি বাংলার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।


সম্পর্কিত খবর