সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মোবাইল ফোনের বিপুল পরিমাণ ডিসপ্লে জব্দ করেছে বিজিবি

ডেস্ক

শেয়ারঃ

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মোবাইল ফোনের বিপুল পরিমাণ ডিসপ্লে জব্দ করেছে বিজিবি- খবরের থাম্বনেইল ফটো

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত থেকে ভারতীয় মোবাইল ফোনের বিপুল পরিমাণ ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে বিজিবি’র সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)’র অধীনস্থ আলীনগর বিওপির একটি টহলদল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী ভাগলপুর এলাকায় এ অভিযান চালায়।


সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ আজ এ তথ্য জানান।


অভিযানে ৩ কোটি ১৭ লাখ টাকা মূল্যের ৩ হাজার ৯৬০ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে ও মালামাল বহনে ব্যবহৃত দুইটি বাইসাইকেল জব্দ করা হয়।


জব্দকৃত মোবাইল ফোনের ডিসপ্লে ও অন্যান্য মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সম্পর্কিত খবর