সারাদেশ

রাঙ্গামাটির লংগদুতে অগ্নিকাণ্ডে বসতঘরসহ ৪টি কারখানা ভস্মীভূত

ডেস্ক

শেয়ারঃ

রাঙ্গামাটির লংগদুতে অগ্নিকাণ্ডে বসতঘরসহ ৪টি কারখানা ভস্মীভূত- খবরের থাম্বনেইল ফটো

ছবি : সংগৃহীত

জেলার লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় অগ্নিকাণ্ডে বসতঘরসহ তিনটি ফার্নিচারের কারখানা সম্পুর্ণ পুড়ে গেছে।


আজ সোমবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি কাঠমিস্ত্রির কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও কয়েকটি স্থাপনায় ছড়িয়ে পড়েলে একটি বসতঘর ও তিনটি ফার্নিচার কারখানা ভস্মীভূত হয়।


এই অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছেন লংগদু জোনের জোন কমান্ডার লে: কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি।

তিনি জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমিসহ লংগদু জোন সদর হতে ৩ টি বি-টাইপ টহল দল প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জামসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশগ্রহণ করি।


পরবর্তীতে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


লে: কর্নেল মীর মোর্শেদ, আরো জানান, অগ্নিকাণ্ড চলাকালে লংগদু জোনের মেডিকেল দল প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান এবং উদ্ধার কার্যক্রমে সার্বক্ষণিক প্রস্তুত ছিল। লংগদু জোনের পক্ষ হতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা করা হবে বলে জানান তিনি।


সম্পর্কিত খবর