আন্তর্জাতিক
ইউএই উপকূলে কন্টেইনারবাহী জাহাজে হামলা, ক্ষতিগ্রস্ত জাহাজ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উত্তর উপকূলে একটি কন্টেইনারবাহী জাহাজ হামলার শিকার হয়েছে। হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও সব ক্রু সদস্য নিরাপদ আছেন।
বুধবার এ তথ্য জানিয়েছে ইউনাটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও)।
সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, একটি ‘সন্দেহজনক কিন্তু অজ্ঞাত বস্তুর’ আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হামলার প্রকৃতি যাচাই করা হচ্ছে।
ইউকেএমটিও জানায়, হামলার সময় জাহাজটি ইউএইর উত্তরাঞ্চলের উপকূলীয় এলাকা রাস আল খাইমাহর উত্তর-পশ্চিমে অবস্থান করছিল।
তবে হামলার পরও জাহাজের সব ক্রু সদস্য নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
ঘটনার পর ওই সমুদ্রপথে চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক থাকতে এবং সন্দেহজনক কার্যকলাপ নজরে রাখার পরামর্শ দিয়েছে








