আন্তর্জাতিক

প্রতিবেশী দেশগুলো ইরানের শত্রু নয়, সংলাপের আহ্বান কাতারের

ডেস্ক

শেয়ারঃ

প্রতিবেশী দেশগুলো ইরানের শত্রু নয়, সংলাপের আহ্বান কাতারের- খবরের থাম্বনেইল ফটো

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানকে আবারও আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল-খুলাইফি।


আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে ইরানের হামলা কোনো পক্ষের জন্যই সুফল বয়ে আনবে না। এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে আরও ঝুঁকির মুখে ফেলছে।


সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলসহ কয়েকটি প্রতিবেশী দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় হতাহত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জ্বালানিনির্ভর অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।


আল-খুলাইফি বলেন, বেসামরিক অবকাঠামোর ওপর বিস্তৃত হামলার ঘটনায় কাতার গভীর উদ্বেগ প্রকাশ করছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং উত্তেজনা কমাতে সংলাপই একমাত্র কার্যকর পথ।


কাতারের সার্বভৌমত্বের ওপর হামলাকে ‘অযৌক্তিক ও জঘন্য’ উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষায় কাতার সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করবে।


তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে কূটনৈতিক উদ্যোগ জোরদার করা প্রয়োজন।


সম্পর্কিত খবর