আন্তর্জাতিক

মার্কিন ও ইসরাইলি বাহিনীর গোপন ঘাঁটি জানাতে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান

ডেস্ক

শেয়ারঃ

মার্কিন ও ইসরাইলি বাহিনীর গোপন ঘাঁটি জানাতে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান- খবরের থাম্বনেইল ফটো

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আঞ্চলিক মুসলিম জনগণের কাছে সহযোগিতা চেয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র জেনারেল আবুলফজল শেকারচি বলেছেন, মার্কিন ও ইসরাইলি বাহিনীর গোপন অবস্থান সম্পর্কে তথ্য দিলে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে।


ইরানি সংবাদ সংস্থা ডিফাপ্রেসের বরাতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘নির্লজ্জ ও নৃশংস অপরাধের’ জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।


শেকারচির দাবি, ইরানি বাহিনীর মুখোমুখি হতে না পেরে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সাধারণ মানুষ, নারী ও শিশুদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। তিনি এসব কর্মকাণ্ডকে ‘বর্বরোচিত’ উল্লেখ করে বলেন, এর কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুতি নেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, খুব শিগগিরই এ হামলার প্রতিশোধ নেওয়া হবে এবং শত্রুপক্ষের বিরুদ্ধে তীব্র আঘাত হানা হবে।


আঞ্চলিক দেশ ও মুসলিম জনগণের প্রতি আহ্বান জানিয়ে শেকারচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর গোপন ঘাঁটি সম্পর্কে তথ্য দিলে হামলার সময় বেসামরিক মানুষের ক্ষতি কমানো সম্ভব হবে। তার দাবি, এসব বাহিনী অনেক ক্ষেত্রে স্থানীয় জনগণকে ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করছে।


তিনি বলেন, শত্রুপক্ষের সঠিক অবস্থান জানা গেলে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এড়িয়ে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব হবে।


সম্পর্কিত খবর