আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলি ব্যাংকে হামলার হুমকি ইরানের

ডেস্ক

শেয়ারঃ

মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলি ব্যাংকে হামলার হুমকি ইরানের- খবরের থাম্বনেইল ফটো

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের ওপর হামলার হুমকি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। মঙ্গলবার ইরানের একটি ব্যাংকে হামলার প্রতিক্রিয়ায় এই হুমকি এলো।


ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএতে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের যৌথ সামরিক কমান্ড— খাতাম আল–আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি সতর্ক করে বলেছেন, ‘এই অঞ্চলের মানুষদের ব্যাংকগুলোর এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা উচিত নয়’।


তিনি বলেন, ‘ব্যর্থ অভিযানের পর সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনী এবং নিষ্ঠুর ইহুদিবাদী ইসরায়েল ইরানের একটি ব্যাংককে লক্ষ্যবস্তু করেছে। এর মাধ্যমে তারা আমাদের মার্কিন ও ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র এবং ব্যাংকগুলোকে লক্ষ্যকরার স্বাধীনতা দিয়েছে’।


এরআগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার তেহরানে রাষ্ট্রীয় মালিকানাধীন সেপাহ ব্যাংকের একটি ভবনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।


ইরানের নিউজ চ্যানেল ‘খবর’ এর বরাতে বিবিসি জানিয়েছে, গত রাতে এক বিমান হামলায় সেপাহ ব্যাংকের বেশ কয়েকজন কর্মী নিহত হয়েছেন। বেতন বিতরণের প্রস্তুতির জন্য ওই কর্মীরা বিশেষ শিফটে কাজ করছিলেন।


সম্পর্কিত খবর