আন্তর্জাতিক

দুবাই বিমান বন্দরে আবারও হামলা, বিস্ফোরণে কেঁপে উঠল পুরো শহর

ডেস্ক

শেয়ারঃ

দুবাই বিমান বন্দরে আবারও হামলা, বিস্ফোরণে কেঁপে উঠল পুরো শহর- খবরের থাম্বনেইল ফটো

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ইরানের আগের হামলায় একজন নিহত ও সাতজন আহত হওয়ার একদিন পরই নতুন করে এ হামলার খবর পাওয়া গেল।


স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, শক্তিশালী বিস্ফোরণে শহরের বিভিন্ন ভবন কেঁপে ওঠে।


এএফপি জানিয়েছে, শুক্রবার সকালে বিমানবন্দরটির আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে। এ নিয়ে বিমানবন্দরটি টানা দ্বিতীয় দিনের মতো হামলার শিকার হয়েছে বলে দাবি করা হয়েছে। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অতীতে এই বন্দরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সম্পদ বা জাহাজ রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।


বার্তা সংস্থা এপি জানিয়েছে, দুবাইয়ের আল কুজ এলাকায় আগুনের কুণ্ডলী দেখা গেছে। ধোঁয়ার কুণ্ডলী দেখার জন্য উৎসুক জনতা সেখানে ভিড় জমান।


দুবাই সরকারের গণমাধ্যম শাখা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছে, ‘আকাশে একটি লক্ষ্যবস্তু সফলভাবে প্রতিহত করার পর এটির ধ্বংসাবশেষ পড়ে দুবাইয়ের মধ্যাঞ্চলের একটি ভবনের সামনের অংশে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।’


এদিকে টানা দ্বিতীয় দিনের মতো কাতারের রাজধানী দোহাতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সঙ্গে ওমানেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে। ইরান দাবি করেছে, তারা এ অঞ্চলে অবস্থিত ২৭টি মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে এবং উপসাগরীয় শহরগুলোর বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে।


সম্পর্কিত খবর