আন্তর্জাতিক
প্রতিবেশী হামলা থেকে বিরত থাকতে ইরানকে আহ্বান হামাসের

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইরানের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করে।
শনিবার প্রকাশিত এক বিবৃতিতে হামাস বলেছে, আন্তর্জাতিক রীতি ও আইনের আলোকে ইরান যেকোনো আগ্রাসনের (যেমন ইসরাইল–যুক্তরাষ্ট্র হামলা) জবাব দেওয়ার অধিকার রাখে। তবে হামাস ইরানের “ভাইদের” প্রতি অনুরোধ জানিয়েছে, তারা যেন পাশ্ববর্তী দেশগুলোতে হামলা চালায় না।
এর আগে ২৮ ফেব্রুয়ারি, যুদ্ধ শুরুর দিন, হামাস ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে ‘নৃশংস অপরাধ’ হিসেবে আখ্যায়িত করে নিন্দা জানিয়েছিল। হামাস তখন বলেছিল, “তিনি আমাদের জনগণ, আমাদের লক্ষ্য ও প্রতিরোধযোদ্ধাদের সব ধরনের রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক সহায়তা প্রদান করেছেন।”








