আন্তর্জাতিক
খার্গ দ্বীপে হামলার পর ইউএইয়ের মার্কিন ঘাঁটি ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মার্কিন সামরিক অবস্থানগুলো ইরানের জন্য বৈধ লক্ষ্যবস্তু। খবর আলজাজিরার।
ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার অধিকার প্রয়োগ করে তারা আমেরিকান ক্ষেপণাস্ত্রের উৎসস্থলগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইউএইয়ের কয়েকটি শহরে অবস্থিত বন্দর, ডক ও মার্কিন সেনাদের আশ্রয়স্থলগুলোতে হামলা ইরানের জন্য বৈধ প্রতিরক্ষা পদক্ষেপ হিসেবে গণ্য হবে।
আইআরজিসি সতর্ক করেছে, সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বন্দর, জেটি ও মার্কিন সামরিক স্থাপনার আশপাশের এলাকা থেকে নাগরিকরা দূরে থাকুন।
বিশ্লেষকরা বলছেন, খার্গ দ্বীপে হামলার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়েছে, যা মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার ঘটাতে পারে।








