সারাদেশ

মাগুরায় ব্যতিক্রমী ঈদ কার্ড উৎসব

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

মাগুরায় ব্যতিক্রমী ঈদ কার্ড উৎসব- খবরের থাম্বনেইল ফটো

‘ঈদ কার্ড বানিয়ে খোলা উদ্যানে, শৈশবে ফিরে যাই নব উদ্যমে’ স্লোগানকে সামনে রেখে মাগুরার সৃজনশীল সংগঠন পরিবর্তনে আমরাই এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী ঈদ কার্ড উৎসব-২০২৬।


শনিবার (১৪ মার্চ) মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চার বছরের শিশু থেকে ৬০ বছর বয়সী মানুষও উৎসাহের সঙ্গে অংশ নেন। অংশগ্রহণকারীরা কাগজ, রং, গ্লিটার ও স্টিকার ব্যবহার করে নিজ হাতে ঈদ কার্ড তৈরি করেন। ডিজিটাল যুগে হারিয়ে যাওয়া এই ঐতিহ্যকে নতুন করে ফিরিয়ে আনতেই আয়োজনটি করা হয়।


প্রতিযোগিতায় প্রায় ২০০ জন নিবন্ধন করেন, যার মধ্যে ১৮০ জন সরাসরি অংশ নেন। তিনটি গ্রুপে মোট ৯ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।


প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল আল মাহমুদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদের, পরিবর্তনে আমরাই সংগঠনের সভাপতি নাহিদুর রহমান দুর্জয় (সভাপতিত্ব ও সঞ্চালনা), বিশেষ অতিথি ও বিচারক শফিকুল ইসলাম শফ (মাগুরা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক) ও মো. মনিরুল ইসলাম মঞ্জু (সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক)।


ব্যতিক্রমী এই উদ্যোগকে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বাগত জানিয়েছেন।


সম্পর্কিত খবর