আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে অশান্তি বাড়াচ্ছে ইসরাইল, সতর্ক তুরস্ক

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

মধ্যপ্রাচ্যে অশান্তি বাড়াচ্ছে ইসরাইল, সতর্ক তুরস্ক- খবরের থাম্বনেইল ফটো

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়িয়ে ইসরাইল এই অঞ্চলে গণহত্যার দিকে এগোচ্ছে।


শনিবার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, লেবাননে হিজবুল্লাহ দমন করার অজুহাতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মূলত নতুন গণহত্যার দিকে ধাবিত হচ্ছেন। তিনি সতর্ক করে বলেন, চলমান সংঘাত যে কোনো সময় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।


ফিদান যুক্তরাষ্ট্র ও ইরানকে অবিলম্বে আলোচনায় ফেরার আহ্বান জানান। তিনি আরও জানান, তুরস্ক আকাশসীমা লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, পাশাপাশি ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।


ইসরাইলের প্রতি কড়া সমালোচনা করে ফিদান বলেন, পবিত্র আল-আকসা মসজিদে ইবাদতকারীদের প্রবেশে বাধা দেওয়া অত্যন্ত বিপজ্জনক, যা মুসলিম বিশ্বে নতুন অস্থিরতার জন্ম দেবে। তিনি সতর্ক করে বলেন, “যতক্ষণ এই আক্রমণ চলবে, এই অঞ্চল অনিবার্য ধ্বংসচক্রে আটকে থাকবে। তুরস্ক যেকোনো ধরনের উস্কানির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে।”


সম্পর্কিত খবর