আন্তর্জাতিক

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ প্রতিজ্ঞা ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ প্রতিজ্ঞা ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর- খবরের থাম্বনেইল ফটো

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েক দিন ধরে জনসাধারণের নজর থেকে অদৃশ্য রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়েছে যে তিনি ইরানি হামলায় নিহত হয়েছেন, এমনকি ইসরায়েল তার ‘ডামি’ ব্যবহার করছে—যা পরে ফ্যাক্টচেকে ভুল প্রমাণিত হয়েছে।


রোববার (১৫ মার্চ) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা নেতানিয়াহুকে টার্গেট করতে প্রতিজ্ঞাবদ্ধ। আইআরজিসির ওয়েবসাইট সেপাহ নিউজে বলা হয়েছে, “যদি এই শিশু-হত্যাকারী অপরাধী বেঁচে থাকে, আমরা তাকে ধাওয়া ও হত্যার চেষ্টা অব্যাহত রাখব।”


এরপরও, রোয়া নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রিসভার উচ্চ পর্যায়ের বৈঠকে অনুপস্থিত ছিলেন নেতানিয়াহু। তার অনুপস্থিতি স্বাস্থ্য বা নিরাপত্তা বিষয়কে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।


সম্পর্কিত খবর