সারাদেশ

ঢাকা মহানগরী পশ্চিম শিবিরের উদ্যোগে ২২৫ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ঢাকা মহানগরী পশ্চিম শিবিরের উদ্যোগে ২২৫ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি- খবরের থাম্বনেইল ফটো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পশ্চিম শাখার উদ্যোগে ২২৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে মোট ৬ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়।


রোববার (১৫ মার্চ) সরকারি বাঙলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী পশ্চিম শাখার সভাপতি হাফেজ আবু তাহের। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগরীর প্রচার ও মিডিয়া সম্পাদক।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। তিনি শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন।


প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমান।


প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ সিবগা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ভিন্নতার কারণে শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা ও মৌলিক অধিকারের ক্ষেত্রে বৈষম্য লক্ষ্য করা যায়। সম্ভাবনাময় দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের বিপুল জনশক্তিকে যথাযথভাবে কাজে লাগানো যাচ্ছে না। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের দায়িত্ব দেশের সংস্কার ও পরিবর্তনে নেতৃত্ব দেওয়া, এবং নতুন প্রজন্ম থেকেই সমাজ পরিবর্তনের নেতৃত্ব আসবে।


অনুষ্ঠানে ঢাকা মহানগর পশ্চিম শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং থানা পর্যায়ের কর্মীরাও উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর